প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

আয়ুক্ষয় | প্রতীতি সরকার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
প্রতীতি সরকার
 

আয়ুক্ষয়

 
প্রেমের সমারোহ
এখনও কিছুটা লেগে আছে
কফিহাউসের উত্তরকোণে
কিছুটা কলেজস্ট্রিটের গলিমুখে
বাকিটা ওয়ারড্রোবে তোলা আছে।
তুমি ফিরলেই
তাক থেকে পেড়ে সাজিয়ে দেব।
কফিহাউসে বসব বলে
হলুদ শাড়িটা বেছে রাখা
লিস্টে অনেক বইয়ের নাম জমে গেছে
কলেজস্ট্রিটেও ঢুঁ দিতে হয়।
 
একদশকের অবিচলিত অপেক্ষায়
ওয়ারড্রোবের হলুদ শাড়িটার ভাঁজে
কেমন নোনা ধরা দাগ।
সে কি আয়ুক্ষয়?
কী জানি অপেক্ষায় কতটা দীর্ঘায়ু সয়!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)