প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

এসো নাবিক আলো | পীযূষ ভট্টাচার্য

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
পীযূষ ভট্টাচার্য
 
এসো নাবিক আলো
 

ডাহুকের মতো
সন্তর্পণে পা ফেলে যখন সময় এগোয়
তখন মেঘলা দিনের খণ্ড আবছায়ায়
খুঁজি এক নাবিক আলো।

 
আকাশের কোণে মেঘ, চোখের কোণে জল...
বৃষ্টি হলেও বেঁচে যেত আধমরা স্বপ্নের চারাগাছ।
 
হাওয়াও যদি থাকে স্বস্তির দোল খেতে পারে মুহ্য কিশলয়।
 
আসলে এসবই বিকল্প এক নাবিকের খোঁজ,
আসল যখন নিরুদ্দেশ অসময়ের গভীর অন্ধকারে।
 
এই অন্ধকারকেই আজ সাজাতে বসি
রাত্রির মতো সারা আকাশে পুঁতি গেঁথে গেঁথে
আর জোনাকির এক প্রকাণ্ড ঝাড়বাতি এনে।
 
সকাল তো সকালই হয়
স্বপ্নমাখা রোদে ভাজা মুচমুচে সুগন্ধি সকাল।
 
নাবিক আলো, তুমি এই প্রায়ন্ধকার থেকে
সেই সকালেই উঠে এসো।
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)