প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

এ পারের ছবি | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
 
এ পারের ছবি
 

এখানে প্রেম নেই
তবু প্রেমের কবিতা লিখে যাচ্ছি
এক-একটা স্তবক সেখানে সন্তানের আয়ু
যেখানে জড়িয়ে যাচ্ছে মায়া-সুতো
শেষের পরেও দুলে উঠছে মায়ের আঁচলের আশ্চর্য রিফু
একটা রংচটা আদর আর
একটা ছেঁড়া সম্পর্ক
বারান্দার থেকে দূরে উড়ছে মায়ের গরদের শাড়ি

 
থমকে থাকা আমার অনন্ত
 
তখনই বুকের মধ্যে কেঁপে উঠল তোমার ছবিটি...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)