বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
আশিসরঞ্জন নাথ
এই
শরতে শব্দের কাছে
আমার অনেক দিনের ইচ্ছে
কাছে বসে মনের মতন সাজাই
কাশ আর শিউলি ফুলে।
আমার গেরস্থালি সাজানো হয় না।
পুকুরপাড়ে পড়ে থাকে এঁটো বাসনকোসন
বাসি কাপড়
মন পড়ে থাকে শব্দের কাছে
শিউলির কাছে।
এই শরতের সকালবেলায়।
ঢ্যাং কুড়কুড় বাদ্যি বাজে
হৃদকমলে
প্রাণ ছুটে যায় শব্দের কাছে
উথালপাতাল মন নিয়ে।
শারদ | কবিতা
আশিসরঞ্জন নাথ
শব্দকে বলি কাছে এসে বসো
তোমাকে সাজাই নতুন করে
এই শরতের স্নিগ্ধ সকালে
নতুন অলংকারে, নতুন সাজসজ্জায়।
কাছে বসে মনের মতন সাজাই
কাশ আর শিউলি ফুলে।
পুকুরপাড়ে পড়ে থাকে এঁটো বাসনকোসন
বাসি কাপড়
মন পড়ে থাকে শব্দের কাছে
শিউলির কাছে।
এই শরতের সকালবেলায়।
প্রাণ ছুটে যায় শব্দের কাছে
উথালপাতাল মন নিয়ে।

No comments:
Post a Comment