প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

শরৎ রানি | আসগার আলি মণ্ডল

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
আসগার আলি মণ্ডল
 
শরৎ রানি
 

সাদা মেঘের ভাসছে ভেলা
নীল আকাশের গায়
শরৎ রানি দিচ্ছে উঁকি
পবন পুবে বয়।

 
চাষের মাঠে ধানের চারা
হাসছে সবুজ হাসি
কাজের শেষে ফিরছে ঘরে
চাষের মাঠের চাষি।
 
সফেদ কাশ-এ দোলায় মাথা
মাঠের আলের পাশে
শিউলি হাসে ডালে-ডালে
শিশির হাসে ঘাসে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)