প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

মুহূর্ত | অর্পিতা দাস

বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
অর্পিতা দাস
 
মুহূর্ত

"তীর্থ মায়ের মুখের দিকে তাকিয়েসে না-হয় হত, কিন্তু তোমার সাথে কাটানো এই মুহূর্তগুলো... অশ্রুসিক্ত নয়নে মৈত্রীদেবী তীর্থের মাথায় আলতো করে হাত বোলাতে থাকে..."


পঞ্চমী থেকেই শহরের অলিগলিতে নো এন্ট্রি শুরু হয়ে যায়। তাই তীর্থ তৃতীয়াতেই মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে। কয়েকটা প্রতিমা দর্শনের পর শহরের একটা নামজাদা রেস্টুরেন্টে ঢুকে তীর্থ অর্ডার করে,

-স্টিমড্ রাইস উইথ ম্যাশড পটেটো।
মৈত্রীদেবী চারদিক ভাল করে লক্ষ্য করে,
-এত বড় দোকান... তাছাড়া আমি এসব খাই না, মিছিমিছি পয়সা নষ্ট।
তীর্থ মৈত্রীদেবীর দিকে তাকিয়ে,
-মিছিমিছি নয় মা।
কথোপকথনের মাঝে অর্ডার নেওয়া ছেলেটি খাবারের প্লেটটা সযত্নে রেখে যায়। মৈত্রীদেবী খাবারের দিকে তাকিয়ে,
-আমাকে বললেই করে দিতাম।
তীর্থ মায়ের মুখের দিকে তাকিয়ে,
-সে না-হয় হত, কিন্তু তোমার সাথে কাটানো এই মুহূর্তগুলো...
অশ্রুসিক্ত নয়নে মৈত্রীদেবী তীর্থের মাথায় আলতো করে হাত বোলাতে থাকে...
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)