প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

প্রতিমা | অমিত কাশ‍্যপ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অমিত কাশ‍্যপ
 
প্রতিমা
 

কেমন এক ঘোর লেগে আশ্বিন নেমে আসে
তুমি যা-ই বল, সাবেকি দালান, নাটমন্দির
ফিরে যেন প্রাণ পাচ্ছে কলির প্রলেপ মেখে
শুভ্রতা বল, শুচিতা বল, এখনো ভোরের বাতাসে
সুগন্ধের সন্তোষ ছড়ায় আবাহনের টানে

 
কখন যেন কাঠামোটির গায়ে খড়ের ওপর
শান্ত মাটির দাগ
বলতে পার, কত সকাল চমকে চমকে
গর্জন তেল উঠে আসবে প্রতিমার শরীর বেয়ে
ত্রিনয়ন ভেসে যাবে আলো করে গর্ভগৃহ জুড়ে
 
আমাদের কথায় সম্বিত ফেরে বাংলার ঘরের
আলপনাটি, শিউলির সাজ আর কতদূর মা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)