প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

রতি কথা | সুস্মেলী দত্ত

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুস্মেলী দত্ত
 
রতি কথা
 

পাতায় পাতায় শূন্যতা ঢাকি শূন্য গভীর ক্ষতে
ফুটকি ফুটকি লেগেছে আগুন দুরন্ত কোনোমতে

 
ৱাত বাড়ে যত নিশিডাকা ভোর আমি তুমি আবুলিশ
থইথই দেহ ছুঁয়েছি তন্ত্র ইরোটিক মিলমিশ
 
চোরাস্রোতে এসো দিগন্তছায়ে হাতমিথুনের নেশা
ফুট কাটা মন চপলতা খোঁজে মঘা থুড়ি অশ্লেষা-
 
আবছা সফেন ব্যঞ্জন সখা শঙ্খিনী সমারোহে
দুশমন সখা বেহাগ সোহাগে
যাপনের সম্মোহে-
 
পাতায় পাতায় আদুর নিবিড়ে ছাই ছাই গোপনতা
আলুক শালুক বিম্ব দহনে ভাষা থুড়ি নীরবতা
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)