প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

মহিমান্বিত | অনিন্দিতা সেন

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অনিন্দিতা সেন
 

মহিমান্বিত

 
রূপোজরির বুনন চাঁদ লুকোনো মেঘে অনির্বচনীয় রাত হয়ে ধরা দেয় চোখে। চাঁদ খুলে যায় হঠাৎ হঠাৎ, আলো ছড়ায় মেঘ ছাড়িয়ে দূর বহুদূর। নীচের ঘন আঁধারে মাথা দোলানো গাছের সারি, বৃত্তাকারে জ্যোৎস্না ছোঁয়। রুপোলি টিপ পরা মহিমান্বিত আকাশ।
ঘোলাজলে প্লাবিত জনপদে প্রতিকূলের হাওয়া। যেন থেমে গেছে বিশ্বচরাচর। অন্ধকার নেমে আসার আগে ফিরবে না নৌকো আর।

থেকে থেকে স্রোতের উচ্ছ্বাস, জলদর্পনে নিজের মুখ দেখে চমকে উঠি। পা রাখার অতল গহবরে ডুবুরি সাজ। অসাবধানী বিকেলের উদ্যানে মেঘের ঠোঁটের ব্যাকুল লজ্জাগুলো। অবিশ্বাস জড়ানো ভাবনার অন্ধিসন্ধি। নিরাপত্তার মোটা দাগে মেকি ইমেজের ঘেরাটোপ শুধু। আলোর তরি বেয়ে দিন চলে যায়। মন জ্বলে ওঠে নক্ষত্রের সাথে, ভিজে ওঠে মনের বর্ষা। ভিজে যায় মোহনার সাথে। অক্সিজেন সিলিন্ডার রাখি গোপন কুলুঙ্গিতে। নিভন্ত আগুনে দেখি সম্পর্কের শুকনো ছাই।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)