প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, September 13, 2025

উৎসবের শরিক | প্রভাত ভট্টাচার্য

বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
প্রভাত ভট্টাচার্য
 
উৎসবের শরিক

"নিউদিঘাতে একটা বড় হোটেল আছে সী রয়্যাল। তার উলটোদিকেই রয়েছে একটা চায়ের দোকান। মা-বাবা আর ছেলে মিলে চালায়।"



আজ ষষ্ঠী। শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব, দুর্গোৎসব। সবাই মেতে উঠেছে আনন্দে।

 
নিউদিঘাতে একটা বড় হোটেল আছে সী রয়্যাল। তার উলটোদিকেই রয়েছে একটা চায়ের দোকান। মা-বাবা আর ছেলে মিলে চালায়। চা ছাড়াও পাওয়া যায় বিস্কুট, টোস্ট, অমলেট এইসব। যা আয় হয় কোনভাবে চলে যায়। পাশেই তাদের ছোট্ট বাড়ি।
 
এখন অনেক লোকজন এসেছে। বিক্রিও হচ্ছে প্রচুর।
-ভালই হল। তোমাদের নতুন জামাকাপড় কেনা যাবে।
বাবা বলল।
-তোমার জন্যেও কিনতে হবে কিন্ত।
বলে উঠল মা।
-হ্যাঁ, না হলে আমরা কিন্ত নেব না।
ছেলে বলল।
-আচ্ছা বাবা, তাই হবে।
বাবার মুখে হাসি। একটু বাড়তি খুশি। আর তাই ওরাও আজ উৎসবের শরিক।
 
সমাপ্ত
 

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)