প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

শরৎ এলো | তীর্থঙ্কর সুমিত

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
তীর্থঙ্কর সুমিত
 
শরৎ এলো
 

শরৎ এলো      খুশির ছোঁওয়া
মন বাগিচার মাঝখানে
শরৎ এলো       শিশির ভেজা
হাসির জোয়ার মুখ পানে।

 
শরৎ এলো      শিউলি রোদে
শাপলা শালুক উল্লাসে
শরৎ এলো      কাশের বনে
সোনা রোদ তাই হাসে।
 
শরৎ এলো       গন্ধ ভরা
মাটি মাখা কুমোরটুলি
শরৎ এলো      রঙের সাজে
দুগ্গা পূজা কেমনে ভুলি?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)