প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 13, 2025

মা আসছেন | সনৎ ঘোষ

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
সনৎ ঘোষ
 

মা আসছেন

 
মায়ের মূর্তি চলছে গড়া পাড়ায় পাড়ায়,
মা আসছেন বাপের বাড়ি শারদীয়ায়।
সঙ্গে লক্ষী বাগদেবী আর কার্তিক গণেশ,
বছর শেষে মামার বাড়ি জমবে তো বেশ।
কেউ চেপেছে রাজহংসে কেউ বা প্যাঁচায়,
গণপতি ভুঁড়িওয়ালার ইঁদুর মানায়!
য়ূর পিঠে কার্তিক, সিংহ দুগ্যা দেবীর,
মোষের পিঠে মহিষাসুর সবাই স্থবির।
রংয়ের প্রলেপ পড়ছে ক্রমেই যুদ্ধের সাজ,
কদিন শুধুই ঠাকুর দেখা মজার কাজ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)