প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

পাহাড়ি মাজুয়া | চন্দ্রনাথ শেঠ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
চন্দ্রনাথ শেঠ
 
পাহাড়ি মাজুয়া
 

গ্রাম তো নয়—পাহাডে পাহাড়ে ঝুলে আছে কেঠোবাড়ি। স্কোয়াস গাছ, হিমেল বাতাসে নাড়ে হাত;
তাহাতে তাড়িত দোল রৌদ্রছায়ায় ঘোড়াটি বড় বুনো বারংবার…

 
নিঃশ্বাস পড়ে ঘনঘন কার; দৌড়ে আসছে হাওয়ার সঙ্গে উত্তুরে পথ হয়ে। জাপটে ধরেছি; পাহাড়ের
পিঠ সামলাই—থরথর… 'দেখো দেখো, পাঁচশোকোটি বছর গিয়েছে, হেঁটেছেন রণপায়—' নেবুলা'র আলো
দৌড়ে আসেন অবিরাম অবিরাম...
 
অবশেষে আজ ফিরে দাঁড়িয়েছে তোমারই দিকেতে কেউ…
 
মুর্শিদ মাইরি গো, পাহাড় থেকেই পড়ব না কোনোমতে; এই কামড়েছি ঠোঁটে ঠোঁট পড়ে থাকবই আরও
বহুকাল—পড়ে আমি থাকবই।
 
একবার শুধু বোলো নীহারিকা আমাকেই, 'ফেনোমেনাল'... লায়ন হার্টেড
ডেকো ডেকো প্লিজ... বলবে তো?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)