প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শরৎ এসে গেছে তাই | গোবিন্দ মোদক

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
গোবিন্দ মোদক
 
শরৎ এসে গেছে তাই
 

শরৎ এসে গেছে তাই বাতাসে শীতল ছোঁওয়া,
বর্ষা শেষে প্রকৃতি সতেজ আতর দিয়ে ধোওয়া।
ভোরের ঘাসে গাছের পাতায় শিশিরের আদর,
শিউলি তলায় সদ্য ঝরা শিউলি ফুলের চাদর।

 
শরৎ এসে গেছে তাই উদার নীল আকাশে,
সাদা মেঘের হরেক ভেলা খুশির স্রোতে ভাসে।
নদীর ধারে কাশের বনে বাতাস করে খেলা,
সোনা রঙের সূর্যালোকে আসে শারদ বেলা।
 
শরৎ এসে গেছে তাই শাপলা-শালুক বিলে,
নীল আকাশে ভেসে যাওয়া শঙ্খডানার চিলে,
দীঘির জলে পদ্ম ফোটায় আগমনির হাসি,
জবা, টগর, স্থলপদ্ম ফোটে রাশি রাশি।
 
শরৎ এসে গেছে তাই ব্যস্ত কুমোরপাড়া,
দেশে ফেরে আনন্দেতে প্রবাসীরা যারা।
উদাস বাউল গেয়ে ফেরে আগমনির গান,
সব বাঙালির মনের কোণে শারদীয়ার টান।
 
শরৎ এসে গেছে তাই পুজোর বাদ্যি বাজে,
খোকা-খুকুর নতুন জামায়, নতুন নতুন সাজে।
ঢাকের বোলে তাকুড় নাকুড়, নাচে পুজোর ছন্দ,
সদ্য কেনা শারদীয়াতে পুজো পুজো গন্ধ।
 
শরৎ এসে গেছে তাই পুজোর প্যান্ডেলে,
ভিড় করছে কচিকাঁচা, বুড়ো থেকে ছেলে।
ঢাকের তালে ধুনুচি নাচে হচ্ছে মায়ের পূজা,
সবাইকে মা রেখো ভাল, ওগো দশভূজা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)