প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কাকে বলে কবিতা | শিশির আজম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
শিশির আজম
 
কাকে বলে কবিতা
 
একটা ভাল কবিতা হইতেছে ভাল কবিতা
একটা বাজে কবিতা হইতেছে বাজে কবিতা
 
কিন্তু জাইনা রাখো শাসক আর শাসিতের এই দুনিয়ায়
কবিতা কিছুই না
হ্যাঁ
কবিতা কিছুই না
 
যতক্ষণ না সে পারতেছে নিজেরে
মারাত্মক কইরা তুলতে
মারাত্মক আর ক্ষতিকর
শাসকের লাইগা
আর কমিটেড আর নিষ্পেষিত মানুষের রক্তে
মিশা যাইতে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)