প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

কাব্যফুল | নজর উল ইসলাম

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
 
কাব্যফুল
 
রাত্রি ভুলে গেছি দৃশ্যত দিনমান
সমঝোতায় আছে কেবল অন্তরকথন
গড়নমালায় রয়েছে সেইসব ছবি
জীবন্ত অঙ্গনে পালিত অঙ্কনগুলো
 
মহাকাল চলে যাবে পর্বে পর্বে সাজবে
ফুলের সমাহার আগুন ও প্রকৃতি সুলগ্ন
কে যেন পরিয়েছে পরশ উগরে নিঃষ্পাপ
পাখিদের আয়োজিত বাগান বুনোটে
 
বিভোর স্বপ্নের ফুল-সঞ্চার মেঘছানার মতো
প্রেমিক-প্রেমিকা সংগঠিত হয় ডানায়
আজন্ম ফিরে পাওয়া উড়ান আঁচল
লেখা বুকে কারও মৃত সমাধির কাব্যফুল...!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)