প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, November 1, 2025

স্বপ্ন তাহলে কী | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
স্বপ্ন তাহলে কী
 
সংসারে ওরকম বিরহ বিষাদ কথায় কথায় অতিরিক্ত আমি তোমাকে হারগিস বিশ্বাস করি না
একটু-আধটু ওরকম হয়
সাত পা একসঙ্গে হাঁটলে মেনে নিতে হয়
ভালবাসা-টাসা আসলে কিছু না
স্বপ্ন-টপ্ন শুধু কবিদের কল্পনা
তুমি যা চেয়েছিলে আর আমি যা চেয়েছি মিল কি হয়েছে কোনোদিন, হয়নি তো... আসলে কারোরই
হয় না, তবু খুশি খুশি মুখ নিয়ে মানুষ সিনেমায় যায়
অথচ এই আমাদেরই হাত ধরে যে এসেছে সে তো দুজনেরই চোখের মণি, তুমি কী জানো না
ছোট ছোট দুটো ঘর, এক ফালি বারান্দা শহর নয়
শহরতলি এবড়োখেবড়ো রাস্তা এ-জোন বি-জোন সি-জোন কোম্পানির কোয়ার্টার ক্যাটাগরি-ওয়ান ক্যাটাগরি-টু... তবু তো সত্যিই আলো হয়ে গেছে...
দূরে দূরে ফ্ল্যাট উঠছে ঝকঝকে তকতকে স্মার্ট আর
টবে টবে ঝুলছে মানিপ্ল্যাণ্ট, খাঁচায় ময়না আজ
নানারঙের দেওয়ালগুলি ডিসটেমপার...
 
ওই দরজায় বেল বাজলো বুঝি
বুকে এসে লাগল তার ঢেউ
ছুটে যায়, হাতের কাজ ফেলে
 
স্কুলবাস নামিয়ে দিয়ে গেল মামণিকে
তুমি আমি দুজনেই বেরিয়ে চৌকাঠে মাথা ঠুকলাম
তারপর সেকি হাসি অযাচিত, অনশ্বর
ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তোমার কোলে...
বলো এও কি স্বপ্ন নয়?
 
সংসারে স্বপ্ন তাহলে কী?
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রা দাসNovember 7, 2025 at 10:18 PM

    খুব সুন্দর বলেছেন। ছন্দময় বাস্তব

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)