প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

মরতে চাওয়ার লোভে | সুনন্দ মন্ডল

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সুনন্দ মন্ডল
 
মরতে চাওয়ার লোভে
 
দেহের ভেতর রক্তাল্পতা
বাইরে রক্তপাত!
তোমার শহরে নতুন শিহরণ।
 
ব্যস্ত ঘাম বইছে শুধু
নিঃস্ব বেদনার খামে।
 
নিলয় বৃত্তে শিরা উপশিরা
জাগছে ব্যাকুল ঢেউ
শাসন জারি, উষ্ণ বোমার দুন।
 
একলা আমি জাগছি প্রহরায়
তোমার শরীর আগলে বামে।
 
সামনে বুলেট, পিছনে গোলা
মৃত্যুর ঘন স্তূপ
পাশাপাশি উত্তেজনায় বাড়ছে কৌতূহল।
 
লক্ষ্য ধমনীর শীতল ছোঁয়া
আলাদা মাপের খোপে।
 
রাজধানীতে টানা উদ্বেগ
আর নগ্ন সভ্যতায় চির!
একখানা ভাঙাচোরা সমাজের ঢল।
 
মানুষ যখন, বাঁচতে শিখি
মরতে চাওয়ার লোভে।
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাJune 9, 2026 at 7:28 PM

    অসামান্য

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)