প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, May 5, 2026

ভয় | সুশান্ত সেন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সুশান্ত সেন
 
ভয়
 
রক্ত চক্ষু দেখে ভয়,
তাই কেঁচো হয়ে গর্তে লুকিয়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে যখন মুক্ত পৃথিবীতে এলাম, তখন বেশ চোখ ধাঁধিয়ে গেল, আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না। মনে হল অন্ধ হয়ে গেছি।
 
সব কিছু ঘাড় গুঁজে মেনে নেওয়ার ভেতর যে কাপুরুষতা বিরাজমান তা না বোঝার মতো অবোধ তুমি নও - বলে উঠল গাছের আড়ালে লুকিয়ে থাকা পাখিটা।
 
সেই থেকে সমালোচকদের দু চক্ষে দেখতে পারি না কারণ তারা রংচং মাখিয়ে কথা বললেও তাদের কথার ভেতর কিছু কিছু সত্য থাকে - নিতান্ত বালক জানে কে কে ভয় পেয়েছে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)