প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

ছিন্নপত্র-৩ | রতনলাল আচার্য্য

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
 
ছিন্নপত্র-৩
 
শব্দেরা আজকাল হয়ে গেছে
লাগামহীন রেসের ঘোড়া
শিশুসুলভ জড়তা কাটিয়ে
কিছুতেই বৃত্তাবদ্ধ হতে
চায় না শাশ্বত নিয়মে।
কবিতার এই দুর্দিনে আবারও
বাগ্‌দেবীর অর্চনায় মেতেছে মহাকাল।
দুঃস্বপ্নের রাত ভোর হয়ে নতুন
দিনের সূচনায় হয়তো-বা জাগবে
মনে নতুন আশা।
সলাজ শব্দরা ফিরে পাবে
শালিন বসন।
শান্ত হবে উত্তাল পৃথিবীর
সমূহ মর্মজ্বালা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)