প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

পর্ণমোচী | মানসী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
মানসী বন্দ্যোপাধ্যায়
 
পর্ণমোচী
 
হেমন্তের পর্ণমোচী গাছ দেখেছ
কেমন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে
আকাশে দু হাত তুলে।
 
প্ল্যাটিনাম জয়ন্তী পেরিয়ে মুখের বলিরেখা
গাছের বাকলের মতো ত্বকের রিঙ্কেল
ঝাপসা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকো ওই গাছটার দিকে।
 
তুমি জানো, শীতের নাচানাচি থেমে গেলে
উলঙ্গ গাছটা আবার রঙিন পোশাকে সেজে উঠবে
চিরতরুণ।
 
প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপন করলে
পাঁশুটে, খয়েরি সাদা-কালো রিলে
রামধনু রং আর মানাবে না।
গৈরিক রঙে রাঙাও।
অ্যালোভেরা, অ্যান্টি-রিঙ্কেল ক্রিম লাগালেও
তুমি জানো
পর্ণমোচীর পর চির শ্যামলিমা আর ফিরবে না।
 
পর্ণমোচী হলেও
তুমি জাফরানি রং ছড়াও
ব্যালকনির টবে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)