প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 1, 2025

প্রপাত | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
 
প্রপাত
 
বহুদূর-দেশ থেকে অন্ধকারে
একটি প্রপাতের শব্দ ভেসে আসে
সুচিরকালের এক প্রণয়প্রপাত
                       জেগে থাকে স্তব্ধতার ভেতর
কত আলোকবর্ষ দূরের তারাদের আলো
জোনাকির মতো জ্বলে
 
সে আলোয় আঁকি তোমার মুখচ্ছবি
ঢেউয়ে ঢেউয়ে নিঃশর্ত শব্দ ও রেখার আকিঞ্চন
ঘন ও গহন হয়ে ওঠে রাত্রির প্রতিশ্রুতি
                                                   নীল পটভূমি
ক্রমশ উন্মোচিত বেদনার আকাশপ্রবাহ
 
প্রপাতের তল থেকে উঠে আসে ভোর
তোমার মুখের মতো
শান্ত রহস্যে ফুটে থাকা আরক্ত একটি গোলাপ
তার পাপড়িতে কার হৃৎস্পন্দন জেগে থাকে
তুমি টের পাও?
 

1 comment:

  1. খুবই ভালো লাগল

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)