প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, November 1, 2025

বিরহজল | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
বিরহজল
 
কয়েকফোঁটা বিরহ ফেলে গেলাম
কান্না ঘাম রক্ত কাগজের সাদা মাংস
ফিরে নিয়ে যাচ্ছি আগুনের রং
বুকের ভেতর তপ্ত
মরচে গরল।
 
একদা ভেসেছিলাম উল্লাস প্লাবনে
শ্রাবণের গানে গানে,
কিছু বঁশরাই কিছু কোকনদ
কিছু পুন্ডরীকও এনেছিলাম।
 
উপজাত শরীরী ঘন দ্রবণ থেকে
ক্রিমের ওপর হাওয়া দিচ্ছে পুরু প্রেমের আস্তরণ
লেপটে আছে ঠোঁটের কপিন কার্বন
সব দিয়ে গেলাম শিশির কথার ওমও।
 
যা কিছু উপভোগ্য বিনোদনের সৌরভ
সঞ্জাত আছে উপাধান উপশমে
অতীত ঘিরে থাকা ঘুমের নীচে
গভীরতা ছুঁয়ে থাকা যৌন আবেশ।
 
এখন
সম্মিলন নয় বরংচ
ভিজে যাব বিরহী ভাসানে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)