প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

মনের কথা, তাই কবিতা | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
তড়িৎ চক্রবর্তী
 
মনের কথা, তাই কবিতা
 
একঝাঁক ঈশানী হাওয়ার পরে। কান্না মোড়া শতাব্দী কাঁপায় মন। গোলাপ গুমরে মরে। বর্ষা থমকে দাঁড়ায়। অন্ধকার হয় আরো গম্ভীর। আকাশ পরিচিত পথ হারায়। জমা অভিমানে পাগলি কাঁদে। কাহিনি শেষ করে অভিসার।
 
দিগন্ত মাড়িয়ে তিস্তার বাঁকে গোধূলিবেলার ছাতিম ছাওয়ায় নয়নতারার একশো ছোঁয়া পাগল করেছিল। যখন মন ভাল করা রঙিন রোদের মতো মিষ্টি মাছরাঙা রুপোলি বরোলি মাছ ঠোঁটে চেপে শিকারের বীরত্বে মগ্ন। তখন সবুজ চুড়ি কাচরঙা টিপে পাছাপেড়ের আভা ছড়িয়ে মাতাল করে গেলি কই!
 
প্রতি ভোরে নতুন ভাবে          তোমায় ছোঁবো।
সূর্যমুখী ভেবে তোমায়            আদর দেবো।
লজ্জাবতী হবে দেখো             নতুন ছোঁওয়ায়।
পাপড়ি ছুঁয়ে       ডাটি রাখি     কুলুঙ্গিটায়।
 
মনটা কেমন আপন-মনা। ছন্নছাড়া। পাগলপনা। উড়তে বড়ই ভাল লাগে।
ভাবনাগুলো আকাশ পানে। চাঁদের বুড়ির অন্তরেতে। দিনের পাহাড় ভাঙতে থাকে। তখন তুমি বৃষ্টি হয়ে পিটপিটিয়ে জানান দিলে কেমন যেন চোখের ফাঁকে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)