প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

আকাশটা ছুঁতে চাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
পারমিতা চ্যাটার্জি
 
আকাশটা ছুঁতে চাই
 
অসীম অনন্তে শুধু তাকাই আকাশটা ছুঁতে চাই,
তোমাকে পাই— নিঃসঙ্গের একলা অন্তরে।
কী বিরাট বিশালতা
কোথায় লুকিয়ে আছে আমার ভালবাসা—
ক্ষদ্র স্বার্থ আমার— কী করে পাব খুঁজে?
 
চাই না চাই না কিছু—
দেখেছি নীল আকাশের কোলে উড়ে যাওয়া একটি সাদা বলাকা,
আমার খোলা জানলা, আমার কবিতার খাতায় মনের কথামালা—
আর তো চাই না কিছু।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)