প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

মৃত্যু-ঝড় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
মৃত্যু-ঝড়
 
চারিদিকে মৃত্যু-ঝড় চারিদিকে সন্ত্রাসের আগুন
তারই মাঝে যুদ্ধ যুদ্ধ খেলা
বোমার আঘাতে খুন হয় সাতবছরের শিশু
উল্লাসে মত্ত তবু অহিংস ভোটকুশলীরা
মাটি কাঁপে হৃদয় কাঁপে না, পিঁপড়েদের মেরে বাঘ ও হাতির উন্মাদনা বহুকাল দেখেনি এ-দেশ
চেনে না এদের, এরা কারা? এরা কি দস্যু? না...
দস্যুদের মাঝেও থাকে দামালপনা
চারিদিকে ষড়যন্ত্র ফিসফাস গোপন রফা ঘুষখোর‌
চোরেরা অরণ্যের মর্মর অথবা জলের কল্লোল
আজ কোথায়? শেষ অশ্রুপাতে
যে মানুষ জীবনের কাছে মার খেয়ে হেরে গেছে
তার কাঁধে হাত রাখার মতো আর কেউ নেই...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)