প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | চোখ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | চোখ
তূয়া নূর
 
চোখ
 
অন্ধ মানুষ যে
সে চোখের ধার ধারে না
সে আলোর রূপ চেনে না
অন্ধকার চেনে ভীষণ করে
রং চেনে না, রঙের ধারনা তার কাছে এক অন্ধকারের কুণ্ডলী।
বাইরের জগত দেখতে তার খুলতে হয় না ঘরের জানালা।
শহরের উঁচু ঘরবাড়ির দেয়াল ভেদ করে যায়
রঞ্জন রশ্মিতে দেখার দৃষ্টি।
 
আমাদের যাদের চোখ আছে
তাদের চেয়ে বেশি দেখে তারা।
যাঁদের চোখ আছে দেখে সব রং,
দেখে মানুষের চোখ মুখ, পড়তে পারে ভাষা।
যারা অন্ধ, চোখে দেখে না।
তারা শিখে নেয় কীভাবে দেখতে হয় বন্ধ চোখে,
শব্দ, স্পর্শ, কম্পন সবকিছু দিয়ে সে তৈরি করে
ভেতরের চোখ।
ছড়ি হাতে হেঁটে পার হতে পারে রাস্তা
সে বেশি কিছু দেখে
বাইরের চোখের চেয়ে
ভেতরের চোখ দিয়ে বেশি ও বেশিদূর।
 

No comments:

Post a Comment

গঙ্গার পাড়ে সূর্যাস্ত


Popular Top 10 (Last 7 days)