প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, February 6, 2026

জীবনের গণ্ডি পেরিয়ে | জয়িতা চট্টোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়
 
জীবনের গণ্ডি পেরিয়ে
 
নিজস্ব মানচিত্র থেকে
নিজেকে ক্ষয়ে যেতে দেখছি
অস্থি-সন্ধির ক্ষয়, বিশ্বাসের ক্ষয়
লজ্‌ঝড়ে শরীরের ক্ষয়
 
জামাকাপড়ে এখন চিকচিক করে
নীল আলোর মধ্যরাত
ভেতরের অন্ধকার-মহাযুদ্ধে বাজছে বরফের খোল, করতাল
চোখ বুজে ঢোক গিললেই গলা দিয়ে নেমে যায়
কয়েক চুমুক হেমলক
 
মানুষের জয়যাত্রায় মৃতেরা নিঃশব্দে পেরিয়ে যাচ্ছে শীত
 
আর গৌতম বুদ্ধের শেষ প্রদীপটি দুহাতে আঁকড়ে বসে আছি আমি শব্দহীন দানবের পৃথিবীতে
কোনো এক মহামানবের অপেক্ষায়...
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)