প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

কবিতাগুচ্ছ | তূয়া নূর | কিছু মানুষ

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
কবিতাগুচ্ছ | তূয়া নূর | কিছু মানুষ
তূয়া নূর
 
কিছু মানুষ
 
কিছু মানুষ বুক পকেটে
মৃত্যুটাকে সঙ্গে করে নিয়ে হাঁটে
নিজের সংসার, বউ বউ বলে ডাকে তার রমণীকে
ঘরে ঢুকে বুকে তুলে নেয় ফুটফুটে ছেলেটাকে।
তার পকেটে ধাতব মুদ্রাগুলো ঝনঝন করে বাজে
কী লাভ মুঠোর ভেতর জমা করে রেখে,
বুড়ো বয়সে ভেঙে খাবার সখ তার নেই।
একটা মৃত্যু যখন শত বছরে কাজ সমাধা করে দেয়
তবে তাতেই হোক সব লেনাদেনা পরিশোধ।
 
খরুচে হাত যার কে আটকায় তাকে?
যত জমা হয় পকেটে
ততবার বিলায় ভাল কোন কাজে
কখনো স্বাধীনতার জন্য
কখনো সেই স্বাধীনতা নিরঙ্কুশ করার জন্য।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)