প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, February 6, 2026

আলস্য | জয়নাল আবেদিন

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | কবিতা
জয়নাল আবেদিন
 
আলস্য
 
একটা দৈন্যতা ঘিরে রেখেছে চারপাশ
কুন্ডলী পাকানো ধোঁয়া আকাশ ছুঁয়ে
কুকুরের বাচ্চাগুলোর অবিরাম কুঁইকুঁই
ডাকে, মানসিক চাপ বাড়ে।
 
একটা ভূমিকম্প হল আজ দুপুরে
কাকগুলো ডাকাডাকি করে উড়ছিল
খোলা বাতাসে,
সময়ের নির্ঘণ্ট কাজ করে চুপচাপ।
 
বাতাসে ভেসে যাচ্ছিল ডাকের চিঠি
লাঠিতে ঘুঙুর বাঁধা রানার
এখন ফসিল,
অলস দুপুরে ঘুঘুর ডাক!
 
পদ্মপাতায় জমে আছে শিশিরফোঁটা
বেশ ধীর-স্থির,
সবুজ চাদরে ঢাকা চন্দন-দা
নাকে পাইপ লাগিয়ে বেডে শুয়ে।
 
শ্মশানের পোড়া ছাই— কবরের
মাটির সাথে মিশে গেছে,
জয় সিয়ারাম— জয় বাংলা
কানে আর বাজে না এখন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)