প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, April 8, 2026

বসন্ত বিলাপ | শিউলী ব্যানার্জী মুখার্জী

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
শিউলী ব্যানার্জী মুখার্জী
 
বসন্ত বিলাপ
 
চৈত্র শেষে খরতাপে
কোকিল ডাকা সকাল নিয়েছে ছুটি,
ফিকে হয়েছে শিমুল পলাশের রং,
আগুন ঝরানো রবির শিখায়
ম্লান হয়েছে বসন্তের রাঙা হাসি।
সেই আগুনে পুড়েছে হৃদয়
বাতাসে ছড়িয়েছে ব্যথা ভরা যন্ত্রণার শব্দ
ফুলগুলো ঝরে যাওয়ার আগে
শেষের ক'দিন শেষনিশ্বাস ভরে
নিচ্ছে বসন্তের ঘ্রাণ।
একটি দুটি ডালের পরে
জীবনের জয়গান গায় তবু
ভরা দাবদাহে।
শুধু রেখে যেতে চাই অস্তিত্বটুকু কয়েক শতাব্দী ধরে।
তবুও ওরা বাঁচে একটি দুটি ডালের পরে
পাতার ফাঁকে ফাঁকে অন্তরে বয়ে চলে
জ্বলন্ত শলাকার ফল্গুধারা...
তারি মাঝে গেয়ে চলে
চৈত্র শেষে বসন্তের গান।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)