প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

শীতের কুয়াশার চোখে | নাসির ওয়াদেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
নাসির ওয়াদেন
 
শীতের কুয়াশার চোখে
 
কতকাল থেকে মাটির নিচে পড়ে আছি
কতক জীবন দেখেছি মৃত্যুর কাছাকাছি
এত পাপ দেখিনি, যা দেখি প্রত্যহ
যেভাবে বেড়েছে হিংসা, কলহ অহরহ
 
আগুনই শিখিয়েছে কীভাবে নেবে শপথ
সলিল পতনে জেগেছে জীবনের গূঢ়পথ
সন্তানরা হেঁটে যায় হিমেল তরঙ্গ বেয়ে
যত নিচে নামো ততই তোমাকে ঘিরবে ছেয়ে
 
জল আর আগুন মাঝে যে দিয়েছে ডুব
ফেরেনি সত্য, মিথ্যে বলেই কেঁদেছি খুব
শীতের কুয়াশার চোখে অপেক্ষার হিমজল
ভিজে আছে ঘুমের শরীরে যত কিংবদন্তি, কৌতুহল
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)