প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

নিয়তির মতো | পরমেশ্বর গাইন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
পরমেশ্বর গাইন
 
নিয়তির মতো
 
পাহাড় ঘুমিয়ে আছে জঙ্গলের ওপারে
শাখাপ্রশাখায় গা ঘেঁষে মাটি আপন করে
 
কিছু কথা বিষাক্ত মনে
অসহায়ের বিজ্ঞাপনে
শরীরে বাসা বেঁধেছে কিছু আশ্রয়হীন...
এখন ঔপনিবেশিক পরাধীন
 
উদ্বাস্তু পুনর্বাসনে নয়, ভূমিপুত্রের অধিকার চায়
নিরস পাথরে চরমপন্থার চড়া সুরে
 
মানবতার পালক ছেঁড়া রক্তাক্ত সহানুভূতি
কয়লার আগুনে জ্বেলেছিল অবিশ্বাসের বাতি
ফেটে গেছে পাহাড় আড়ে-দীঘে চৌচির
অকুল সাগরের মতো বহু দূর...
 
বিশ্বাসের দুয়ারে নিবিড় অন্ধকার—
স্বপ্ন ছিল বরাবর চোখ তবু নির্বিকার
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)