প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 8, 2026

মশা | সুশান্ত সেন

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
সুশান্ত সেন
 
মশা
 
কোন রকমের মশা পছন্দ করেন মশাই
গায়ে জ্বালা ধরানো
ভনভন না
ম্যালেরিয়া ডেঙ্গু বহনকারী।
 
না বললে তো চলবে না
যে কোনো একজনকে
বেছে নিতেই হবে। বেছে নেওয়া জীবনের ধর্ম।
 
নাহলে সৎ পথে থেকে মামলা
চালিয়ে যান আর পড়তে থাকুক
তারিখের পর তারিখ, বছরের পর বছর।
 
অজুহাত পাওয়া যায়
সর্বক্ষণ - মুড়ি মুড়কির মতন।
 
ধর্মাবতার অমুক ধারার তমুক লাইনটা
পড়ে দেখুন
আমার স্বপক্ষে যে ধারাগুলির কথা বলছে।
এই ভাবে চলতে থাকা অনন্তকাল।
 
তাই মশা আপনাকে বেছে নিতেই হবে যত তাড়াতাড়ি পারেন।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)