প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, April 8, 2026

নতুন বছর | তূয়া নূর

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/কবিতা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | কবিতা
তূয়া নূর
 
নতুন বছর
 
নতুন বছর সংখ্যা নতুন
নতুন সকাল পাওয়া,
একটা বছর পকেট থেকে
কখন হলো হাওয়া।
 
আগের মতোই নিয়ম করে
গাঙে নৌকা বাওয়া,
স্বপ্ন চোখে আশা বুকে
নতুন কিছু চাওয়া।
 
নতুন বছর নতুন পাতা,
কুঁড়ি দিলো মেলে,
সূর্য ওঠে আধার ভেঙে
আলো দিলো ঢেলে।
 
নতুন বছর নতুন সুখের
বাতাস গেলো খেলে,
বুকের ভেতর স্বপ্নে মেদুর
একটু আলো জ্বেলে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)