প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, May 5, 2026

না বলা কথাগুলো... | রতনলাল আচার্য্য

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
রতনলাল আচার্য্য
 
না বলা কথাগুলো...
 
যাব কোথায়? সপ্তর্ষিদের ঘেরাটোপ পেরিয়ে গিয়ে দাঁড়াতে তো হবেই বৈতরণী পাড়ে। গন্তব্যের নিশানা যে সুনির্দিষ্ট। দেবদূতের পাহারা উপেক্ষা করি কী করে? এ যে শিবেরও অসাধ্য।
 
তুমি তো বেশ আছ। হাতে তালি দিয়ে জানিয়ে যাও মধুরাতের কেটে যাওয়া প্রহর। জানি আমাকে কাঁদতে দেখে তোমারও মায়া হয় অহৈতুকী। বিষবাষ্পের দহন থেকে কি করে বাঁচব— বল-না নিরঞ্জন?
 
মাঝি নেই ঘাটে। নৌকোরা অলস নিদ্রায় মগ্ন। সুবিশাল দরিয়ার খোঁজ কী করে নেব। আমিও যে নিতান্তই অসমাপ্ত। আপ্তবাক্যের সত্যতা যাচাই করতেই যে কেটে গেল একটা আস্ত বিহার। নিথরই থেকে গেলাম; জানতেও পারলাম না অজান্তার সূর্য উৎসবে কী হলো!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)