প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

প্রতিশ্রুতিতে | পরমেশ্বর গাইন

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
পরমেশ্বর গাইন
 
প্রতিশ্রুতিতে
 
ফাটলের গভীরতা নামছে
অন্ধকারের টানে নীচে আরো নীচে
দেবতাদের উচ্ছিষ্ট অমৃতের সন্ধানে
সাগরজলের মন্থনে...
 
মাঝপথে ধর্মদগ্ধ কালাপাহাড়
মুখোমুখি সংঘাত
ভেঙে গেল বুকের সব কটা হাড়
বেঘোরে সজোরে যেন প্রাণপাত।
 
দুই দেওয়ালে রক্ত-মাংসে হৃৎস্পন্দন
ভূপৃষ্ঠ শুনেছিল তার দুর্বোধ্য ক্রন্দন।
 
কেউ এলো না অন্ধকারে
সৎকারে...
 
ফাটল হয়তো জুড়ে যাবে
এমনি হাড়মাংসের প্রায়শ্চিত্তে
ছেঁড়া-ফাটা দাগ একা থেকে যাবে
আরো কয়েকটা প্রজন্মের মৌনচিত্তে।
 
তারপর দেব-অসুরের সাংকেতিক আলাপন শেষে
আঁধার দেশের মৃত দেহাংশে
একদিন ফিরে এলো কিশলয় আলোর আশ্বাসে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)