প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | অহংকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | অহংকার
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
অহংকার
 
পাতায় পাতায় অহংকার দোলে
অহংকারও ঝরে যায়,
কুড়িয়ে রাখি অহংকার অদম্যকে
পুরোনো খাতার ভেতর থেকে ভেসে আসা
শব্দের নীরব কোলাহল ধ্বনি
 
নিস্তব্ধতার পাথর-জলে ঘষাঘষি
করে সংঘাত সংশয় জাগে
শৈশবের চিত্রমালা গেঁথে রাখি
বিষাদের অন্ধকারাচ্ছন্ন গলির ভেতর
 
কে কে যাচ্ছ? কোন কোন পথে?
 
এক ঝুলি অন্ধকার বেচতে গিয়ে
অহংকারকে বেচতে পারিনি নগদে
অন্ধকার কখন আলোময় হয়ে গেছে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)