প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

জীবন গাঙে জোয়ার ভাটা | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | ছড়া
দিলীপ কুমার পাত্র
 
জীবন গাঙে জোয়ার ভাটা
 
অনটনের প্রখর তাপে
বেদনাতে ছিঁড়ছে নাড়ি
চোখের জলে ভাসছে ডিঙি
ধোঁয়ায় ঢাকে শূন্য হাঁড়ি!
 
যাঁতাকলে পড়ে আমি
হাবুডুবু দিনে রাতে
ক্ষুধার জ্বালায় বুক ফেটে যায়
টাকাকড়ি শূন্য হাতে।
 
রোগ ব্যাধিতে ভুগে মরি
নেই তো মানুষ আজকে পাশে
ব্যঙ্গ ঠাট্টা করে লোকে
না বুঝে যে সবাই হাসে।
 
এই ধরণী ভীষণ নিঠুর
কাটে কারো চোখের জলে
কারো আবার রাজার হালে
সুখের তরী ভেসে চলে।
 
অসহায়ের পাশে থাকার
বার্তা রাখো মনে প্রাণে
জীবন গাঙে জোয়ার ভাটা
সৃষ্টিকর্তা স্বয়ং টানে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)