প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | অভীপ্সা

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/৭ম সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | অভীপ্সা
কবিতাগুচ্ছ
নাসির ওয়াদেন
 
অভীপ্সা
 
দেয়ালের ওপর জমে ওঠা ধুলো
থেকে আসে পুরোনো দিনের গন্ধ
জানলার ফাঁক দিয়ে একটি পাখি
দু’মুহূর্ত থেমে, মেখে নেয় নীরব আলো।
 
রাস্তার ওপর ভেজা-মাটির
ভেতর জমা হয় অলৌকিক স্মৃতিপট
কেউ কেউ হাত বাড়ায়,
কেউ আবার ফিরে আসে ঘরের বারান্দায়।
এই সমস্ত নীরবতার মাঝখানে
রাত তার ধীরে ধীরে বন্ধ হওয়া দরজা  
খুলে দেয় উন্মত্ততার দিকে, মেঘের ছায়ায়,
আমি শুধু একটি ছায়ার মতো দাঁড়িয়ে থাকি।
 
ছায়া শরীরের গেঁথে থাকা নিত্য-দুঃখ
অনিত্য-জলে স্নান করে
সভ্যতার কালো চামড়ার মাদল
বাজায় মূল নিবাসী চাঁদের বংশধর
 
জ্যোৎস্নার দুধ-জলে স্নাত একালের
পরিযায়ী যুদ্ধবাজদের অভীপ্সা সমূহ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)