বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
সন্তোষ ভট্টাচার্য
বীজগণিত
আমার
ভেতরে কেউ রেখে গেছে একটি অনর্গল প্রান্তর
মেঘ জমে না, শুধু দূরত্ব জমে পুরু হয়ে ওঠে চামড়া
শিখেছিলাম, হাতের রেখা পুরুষের ডানে
নারীর বামে
আমি দুহাত উলটে দেখেছি, রেখারা সব মুছে গিয়ে
জেগেছে অন্য কোনো দেশের মানচিত্র
জলের
কাছে জানতে চেয়েছি কে বেঁধেছে এই গোপন মঞ্জরি
যে মঞ্জরি ফুটতে চায় না, ঝরতেও জানে না
রাতে
আমার কণ্ঠনালী বেয়ে নেমে আসে নিষিদ্ধ এক দেবতা
যার কর্তা নেই, কর্ম নেই, লিঙ্গ নেই, প্রকাশ নেই, বৈভব নেই
শুধু গন্ধ আছে বৃষ্টি ভেজা মাটির মতো আদিম
তুমি
যদি জিজ্ঞাসা করো—আমি কে?
তোমরা
শস্যদানার ঘুম ভাঙার আগের নাম শুনেছ?
আমিও
তেমনই একটি স্বরধ্বনি যা উচ্চারণের আগেই
ঝরে গেছে ভুলে যাওয়া স্মৃতির অতলে
নারী না পুরুষ
কবিতা
সন্তোষ ভট্টাচার্য
বীজগণিত
মেঘ জমে না, শুধু দূরত্ব জমে পুরু হয়ে ওঠে চামড়া
আমি দুহাত উলটে দেখেছি, রেখারা সব মুছে গিয়ে
জেগেছে অন্য কোনো দেশের মানচিত্র
যে মঞ্জরি ফুটতে চায় না, ঝরতেও জানে না
যার কর্তা নেই, কর্ম নেই, লিঙ্গ নেই, প্রকাশ নেই, বৈভব নেই
শুধু গন্ধ আছে বৃষ্টি ভেজা মাটির মতো আদিম
ঝরে গেছে ভুলে যাওয়া স্মৃতির অতলে

No comments:
Post a Comment