প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

শরৎ এলো ওই | সুশান্ত কুমার দে

বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
সুশান্ত কুমার দে
শরৎ এলো ওই
 
ঝিরিঝিরি মিষ্টি হাওয়ায় শরৎ এলো ওই
নীল আকাশের সাদা মেঘ, করছে হইচই!
শিশির সিক্ত সবুজ বনে ফোটে ফুল, ফল
কী অপরূপ প্রকৃতির নামল রূপের ঢল!
 
হঠাৎ করে কারা এসে খোকাখুকুর ডাকে
শিউলি ফুলের গন্ধ এসে বসল ওদের নাকে।
মৌমাছি পেল মধুর ঘ্রাণ, ছোটে সেও বনে
মৌমাছি ভাই সবুর করো যাও খুকুর সনে?
 
সাতসকালে ব্যস্ত সবাই কৃষক ছোটে মাঠে
টাটকা সবজি ঘরে তুলেই নিয়ে যায় হাটে।
ছেলেমেয়ে সাতসকালে মনটা দেয় পাঠে
মোটা বৌ স্লিম হতে দুই কিলোমিটার হাঁটে।
 
বনে বনে পাখপাখালির কতই সুরের গান
কেউ দেয় না গানের পাখির এতটুকু সম্মান!
তালতলাতে ছুটলে কে, তাল পড়ে থপ থপ
খোকাখুকু দৌড়ে যায় খাবে তালের চপ।
 
আঁকাবাঁকা গাঁয়ের পথে উদ্যমী পথিক ভাই
পথের দু'পাশে কাশফুলে বলছে কাছে আয়
কেউ শোনেনি কারোর কথা ব্যস্ত সব কাজে
প্রকৃতিরও ব্যস্ত সময় শারদ শোভার সাজে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)