প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে | ধারাবাহিক-৬ | প্রদীপ কুমার দে

বাতায়ন/শারদীয়া/রম্যরচনা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
রম্যরচনা
প্রদীপ কুমার দে
প্রেয়সীর ইচ্ছে অনিচ্ছে
ধারাবাহিক-৬

খুব বাজে ছিল ছেলেটা। অসভ্য। আমার গায়ে দু-একবার হাত দিয়েও দিয়েছিল। আমি পালিয়ে এসেছিলাম। ওসব জেনে তোমার কী লাভ? খুব চালাক না? কায়দা করে মেয়েদের গোপন খবর জানা?

 
নাম যে কে রেখেছিল তা জানতে পারলে খুব ভাল হত। প্রেয়সী! আহা একেবারে প্রানের আয়েশ!
 
চিকেন বিরিয়ানি করে খাওয়ালো প্রেয়সী। তারপর আমায় একেবারে খুশি করে দিয়ে আমার পা টিপে দিল। কেন? জানি না। আমার বুকে হাত বুলিয়ে, চিরুনি দিয়ে টেরি কেটে দিল,
-তুমি এরকম করে টেরি কেটে চুল আঁচড়াবে কিন্তু! আমার একটাই স্বামী তাই আমি তোমাকেই সাজাতে চাই, এটা কিন্তু আমার বড় ইচ্ছে।
কেলো করেছে। আবার না ঝামেলা না পাকায়। হ্যাঁ ঠিক তাই! আমার বুকে মাথা গুঁজে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল।
-পুরুষ এরকমই ভাল। যার উপর রাগ করা যায়।
কপাৎ করে একটা হামি উড়িয়ে দিল,
-সত্যি করে বলবে?
-কী?
-একটা কথা...
-বলে ফেলো...
-তুমি গোয়া গেছ?
-মাথা খারাপ নাকি। অত পয়সা ছিল কোথায় যে গোয়া যাব? দিঘা যেতেই পিছু ফাটে, আর সত্যি বলার কী অসুবিধা?
-না, শুনেছি ওখানে মেয়েরা সব বিবস্ত্র হয়ে শুয়ে থাকে।
-তাই নাকি? একথা আবার তোমায় কে বললে?
-না বিয়ের আগে আমার এক ছেলেবন্ধু আমাকে গোয়ার একটা ভিডিও দেখিয়েছিল। তাতেই দেখেছিলাম।
-তা ছেলেটা কে?
-খুব বাজে ছিল ছেলেটা। অসভ্য। আমার গায়ে দু-একবার হাত দিয়েও দিয়েছিল। আমি পালিয়ে এসেছিলাম। ওসব জেনে তোমার কী লাভ? খুব চালাক না? কায়দা করে মেয়েদের গোপন খবর জানা? মেয়েরা অত বোকা নয়। হুড়োহুড়ি করে সব বলে দেবে? যতই তোমায় ভালবাসি তা বলে কি আমি আমার পুরানো সব কথা তোমায় বলে দেব? আমি থাক...
-তোমাদের চরিত্র ভগবানেরও অজানা...
-তোমার চরিত্র নিয়ে আমি কিছু জিজ্ঞাসা করেছি, যে এমন বলছ? ছেলেরা সব ধোওয়া তুলসী পাতা নাকি? আর মেয়ে বলে অশুদ্ধ। স্নান করে নিলেই হল, আসল কথাটি হল তুমি পরিষ্কার কিনা! দেহ অশুদ্ধ হলে স্নান করে নিলেই শুদ্ধ, মনেতে তো আর নোংরা লাগে না। আর তোমরা ছেলেরাই তো আমাদের সাথে অসভ্যতা করো...
-তা ঠিকই বলেছ। কিচ্ছু বলার নেই।
-বলার আবার কী থাকবে? দেখো ছোটবেলার কুকীর্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করো না। ওরকম কমবেশি সকলেরই ঘটে তাতে মহাভারত উল্টে যায় না। রামায়ণ মহাভারত খুলে পড়ে দেখে নাও, দেখবে নরনারীর শরীরের ইচ্ছেটাই বড় কথা ওরাও অত তোমার মতো শুচিবায়ুগ্রস্ত নয়।
-বাব্বারে!
-তুমি ইয়াং হও। তোমার বউ কিন্তু সবেতেই এগিয়ে। ইচ্ছে হলেই হল তবে হ্যাঁ আমার ইচ্ছে হলে তোমায় তার দাম দিতেই হবে…
-হ্যাঁ জানি তোমার ইচ্ছে আর অনিচ্ছের কথা…
হঠাৎই রেগে গেল প্রেয়সী। চোখ বড়বড় করে আমায় সাবধান করে দিল,
-একটা কথা শুনে রাখো কান খুলে, তুমি আমার স্বামী বলে মাথা কিনে নাওনি। আমার সবেতেই ইচ্ছা-অনিচ্ছার বিষয় থাকে। বেশি বাধা দিলে ছেড়ে চলে যাব কিন্তু, মনে রেখো যার কাছেই যাব সেই লুফে নেবে, বউরা এখন আর ফেলনা নয়!
আমি চুপ মেরে গেলাম। বউ খানিকক্ষণ দেখে আবার আমায় আদর করতে লেগে গেল,
-ছাড়ো বাজে কথা। আমাকে একবার গোয়া নিয়ে যাবে?
-পাগল হলে নাকি? আমার পক্ষে সম্ভব নয়।
-কেন?
-আমার আয় কম।
-আমারও তো ইচ্ছে করে না কি?
-কী ইচ্ছে?
-বালিতে গিয়ে ওরকমভাবে শুয়ে থাকব…
আমি থ! বলছে কী? হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ছিলাম। তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। প্রেয়সী আমাকে শুইয়ে দিল আর নিজে আমার বুকে মুখ রেখে বললে,
-না, না, তোমায় ওখানে ওরকম করে শুতে হবে না। তুমি শুধু কিছু ভিডিও আর ছবি তুলে দেবে। আমি ওগুলো দিয়ে টিকটক আর ইন্সট্রাগ্রাম বানাব। আমার বন্ধুদের দেখিয়ে দেব আমিও কতটা সাহসী হতে জানি।

ওরে আমার মা-বাপ! এখন কেবলই আমার মরা বাপ-মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে গেল, কেন তা কিন্তু জানি না।
~~000~~
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)