প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

শব্দগুলো | কবি— সিলভিয়া প্লাথ | অনুবাদ: তূয়া নূর

বাতায়ন/শারদীয়া/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
অনুবাদ কবিতা
অনুবাদ: তূয়া নূর
শব্দগুলো
কবিসিলভিয়া প্লাথ
 
কুড়ালের আঘাতে কাঠ কেঁপে ওঠে
তার প্রতিধ্বনি হয়!
সেই প্রতিধ্বনি ঘোড়ার মতো ছুটে চলে
কেন্দ্র থেকে দূরে।
 
গাছের কাটা শরীর থেকে রস ঝরে পড়ে
অশ্রুধারার মতো উছলে ওঠে,
প্রাণপণ চেষ্টা করে
পাথরের ওপর নিজের আরশিটা
আবার গড়ে তুলতে
 
যা গড়িয়ে যায় আর রূপ নিয়ে হয়
একটা সাদা করোটি,
জলজ আগাছা আর লতাপাতায় ঢেকে যায়।
বহু বছর পর তাদের সাথে
দেখা হয় পথে—
 
সেই শব্দগুলো প্রাণহীন, সওয়ারীবিহীন
শুধু শোনা যায় ক্লান্তিহীন খুরের শব্দ।
তখন প্রতিবিম্ব পড়ে, স্থির তারারা যেন
জলাশয়ের তল থেকে অমোঘ নিয়মে
একেকটা জীবনের কলকাঠি নাড়ছে।
 
Words
By Sylvia Plath
 
Axes
After whose stroke the wood rings,
And the echoes!
Echoes traveling
Off from the center like horses.
 
The sap
Wells like tears, like the
Water striving
To re-establish its mirror
Over the rock
 
That drops and turns,
A white skull,
Eaten by weedy greens.
Years later I
Encounter them on the road-
 
Words dry and riderless,
The indefatigable hoof-taps.
While
From the bottom of the pool, fixed stars
Govern a life.
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)