বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
দীনেশ সরকার
শরৎ বুঝি এলো
সোনা
রোদের ঝিকিমিকি আকাশ ভালে দিচ্ছে উঁকি
শরৎ বুঝি এলো,
শিউলিঝরা
সকালবেলা উঠোন জুড়ে ফুলের মেলা
সুবাস ভরে গেল।
বাতাস
বহে আনমনা বিন্দু বিন্দু শিশিরকণা
ঘাসের ডগায় শোভে,
শাপলা
পদ্ম দিঘির জলে ভ্রমর অলি দলে দলে
জোটে মধুর লোভে।
কাশফুলেরা হাওয়ার সাথে দোলায় মাথা খেলায় মাতে
শান্ত নদীর চরে,
রোদ
ঝিকমিক আতায়-পাতায় হাওয়ার দোলা গাছের মাথায়
খুশি কি আর ধরে!
বাদল মেঘের হ’লো ছুটি উড়ো মেঘের হুটোপুটি
আকাশ নীলের মাঝে,
কোথা
থেকে আসছে ভেসে যাচ্ছে কোন্ সে নিরুদ্দেশে
একটু থামে না যে।
ঢ্যাং কুড়াকুড় ঢাকের বোলে খুশিতে যে হৃদয় দোলে
মন বসে না কাজে,
শারদোৎসব
নয় যে দূরে আগমনি গানের সুরে
আলোর বেণু বাজে।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
দীনেশ সরকার
শরৎ বুঝি এলো
শরৎ বুঝি এলো,
সুবাস ভরে গেল।
ঘাসের ডগায় শোভে,
জোটে মধুর লোভে।
কাশফুলেরা হাওয়ার সাথে দোলায় মাথা খেলায় মাতে
শান্ত নদীর চরে,
খুশি কি আর ধরে!
বাদল মেঘের হ’লো ছুটি উড়ো মেঘের হুটোপুটি
আকাশ নীলের মাঝে,
একটু থামে না যে।
ঢ্যাং কুড়াকুড় ঢাকের বোলে খুশিতে যে হৃদয় দোলে
মন বসে না কাজে,
আলোর বেণু বাজে।

No comments:
Post a Comment