প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

কৃষ্ণ ও কদম | অনুপম বিশ্বাস

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
অনুপম বিশ্বাস
কৃষ্ণ ও কদম
 
কৃষ্ণ কুহেলি আর কয়েকটি কদম
সবাই দুলছিল
বাঁশির সুরটির বাতাস বদল হল তখন
বিরহ টের পেয়ে বৃন্দাবন জেগে উঠল প্রথমে
তারপর সন্ধ্যার উল্টোদিকে
নেমে এল জ্যোৎস্না
নদীতে নেমে এল নীলিমা
সুর সব সমেত গিলে নিল
অভিসার
এখনও কদম ফুটলে কৃষ্ণের বাঁশির ভিতর থেকে ফিরে আসে এক টুকরো বৃন্দাবন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)