বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
আবদুস সাত্তার বিশ্বাস
অভিধান
অনেকদিন
হলো বাড়িতে একটা
সাইকেলের রিম ভাঙা পড়ে রয়েছে
সেই সঙ্গে একটা ভাঙা টিন, ভাঙা বালতি...
ওগুলো বেচব তো
ভাংড়িওয়ালা পাইনি।
আজ
দুপুরে মাঠ থেকে যখন বাড়ি ফিরছি
এক ভাংড়িওয়ালা পাড়ায় ভাংড়ি কিনছে—
আমি
দ্রুত বাড়ি এসে
ওগুলো নিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম।
একটা পুরনো বই (মলাটহীন),
ঝুড়িতে
দেখতে পেয়ে শুধালাম—
এ বই তুমি পেলে কোথায়? বইটা আমার লাগবে।
—পুরনো বই!
—বই কোনোদিন পুরনো হয় না, এটা অভিধান।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
আবদুস সাত্তার বিশ্বাস
অভিধান
সাইকেলের রিম ভাঙা পড়ে রয়েছে
সেই সঙ্গে একটা ভাঙা টিন, ভাঙা বালতি...
ওগুলো বেচব তো
ভাংড়িওয়ালা পাইনি।
এক ভাংড়িওয়ালা পাড়ায় ভাংড়ি কিনছে—
ওগুলো নিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম।
একটা পুরনো বই (মলাটহীন),
এ বই তুমি পেলে কোথায়? বইটা আমার লাগবে।
—বই কোনোদিন পুরনো হয় না, এটা অভিধান।

No comments:
Post a Comment