বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | আবেগ | নাসির ওয়াদেন
নাসির ওয়াদেন
আবেগ
আবেগ
দিয়ে ক্ষুধা মেটে না, খাদ্য চাই
পড়শির বাড়িতে যতই সুস্বাদু রান্না হোক
প্রচেষ্টার ক্ষুদ-কুড়ো অমৃতের স্বাদ আনে
যন্ত্রণার নীল নদী মাঝপথে হারিয়ে যায়
শৈবাল দাম ঘিরে ধরে, গতিপথ রুদ্ধ
যুদ্ধের দামামা বাজছে গৃহস্থালির বাসনে
রাত্তির পোড়ারুটি লুঠ করে নেবে খিদে
পোড়ে
সিম্বল, ভাঙে অজুহাতের সাইকেল
বেশিদূর যাত্রা করার দাবিও নেই
ইশতেহারে একগুচ্ছ রঙিন প্রতিশ্রুতি
সহ্যের আবদার অতিক্রম করে ছুটছে
পতনশীলতার গোপন পথ দুরন্ত দুর্বার।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | আবেগ | নাসির ওয়াদেন
নাসির ওয়াদেন
আবেগ
পড়শির বাড়িতে যতই সুস্বাদু রান্না হোক
প্রচেষ্টার ক্ষুদ-কুড়ো অমৃতের স্বাদ আনে
যন্ত্রণার নীল নদী মাঝপথে হারিয়ে যায়
শৈবাল দাম ঘিরে ধরে, গতিপথ রুদ্ধ
যুদ্ধের দামামা বাজছে গৃহস্থালির বাসনে
রাত্তির পোড়ারুটি লুঠ করে নেবে খিদে
বেশিদূর যাত্রা করার দাবিও নেই
ইশতেহারে একগুচ্ছ রঙিন প্রতিশ্রুতি
সহ্যের আবদার অতিক্রম করে ছুটছে
পতনশীলতার গোপন পথ দুরন্ত দুর্বার।

No comments:
Post a Comment