বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | অনুবাদ কবিতা
মূল সাঁওতালি কবি— আনপা মারান্ডি
বাংলা অনুবাদ— চন্দ্র মোহন কিস্কু
ধাঁধা— ২
'কুদুম রে কুড়িদ-কুড়িদ'
(সাঁওতালি ভাষায়, ধাঁধার আগে এটি বলা হয়)
সাদা, পরিষ্কার স্যুট আর বুট
দেখতে সারসের মতো
খুব পরিষ্কার আর মসৃণ
তার বুদ্ধি কালো কাকের মতো
আর তার ধূর্ততা, 'তুরতা' শেয়ালের মতো।
আদালতের সামনে
সে অপেক্ষা করে
ক্ষুধার্ত শকুন আর চিলের মতো,
তোমার
সাথে দেখা হওয়া মাত্রই
সে তোমাকে কাছে ডাকে
সুখ-দুঃখ নিয়ে কথা বলে
যেন সে এক পুরোনো বন্ধু।
শুধুমাত্র মুখের দিকে তাকিয়েই তিনি আপনার মনের দুঃখ বুঝে ফেলেন;
গান্ধীর
ছবি-অঙ্কিত সবুজ নোটটি হাতে পেলেই
তিনি কালোকে সাদা
আর সাদাকে কালোয় বদলে দেন,
সবকিছু
যেন নিমেষেই উধাও হয়ে যায়;
অথচ, টাকা দিতে ব্যর্থ হলে
তিনি আপনাকে সকাল-সন্ধ্যা, দিনের পর দিন—দ্বারে দ্বারে ঘুরিয়ে মারেন।
*সাঁওতাল পরিবারগুলোতে
বয়োজ্যেষ্ঠরা শিশুদের যেসব লোককথা শোনান, তার একটি চরিত্র হলো ‘তুরতা শিয়াল’; সে অত্যন্ত ধূর্ত ও কপট প্রকৃতির হিসেবে পরিচিত।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | অনুবাদ কবিতা
মূল সাঁওতালি কবি— আনপা মারান্ডি
বাংলা অনুবাদ— চন্দ্র মোহন কিস্কু
ধাঁধা— ২
দেখতে সারসের মতো
খুব পরিষ্কার আর মসৃণ
তার বুদ্ধি কালো কাকের মতো
আর তার ধূর্ততা, 'তুরতা' শেয়ালের মতো।
আদালতের সামনে
সে অপেক্ষা করে
ক্ষুধার্ত শকুন আর চিলের মতো,
সে তোমাকে কাছে ডাকে
সুখ-দুঃখ নিয়ে কথা বলে
যেন সে এক পুরোনো বন্ধু।
শুধুমাত্র মুখের দিকে তাকিয়েই তিনি আপনার মনের দুঃখ বুঝে ফেলেন;
তিনি কালোকে সাদা
আর সাদাকে কালোয় বদলে দেন,
তিনি আপনাকে সকাল-সন্ধ্যা, দিনের পর দিন—দ্বারে দ্বারে ঘুরিয়ে মারেন।

No comments:
Post a Comment