প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

বিষণ্ণতার কারুকাজ | শামীম নওরোজ

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
শামীম নওরোজ
বিষণ্ণতার কারুকাজ
 
ঘাসভর্তি ফসলের ক্ষেত
কৃষক বিষণ্ণতায় ভুগছে
 
পাখিদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই
শিকারি বিষণ্ণতায় ভুগছে
 
গাছগুলো এগিয়ে আসছে বাড়ির দিকে
মালিক বিষণ্ণতায় ভুগছে
 
ঘাসভর্তি হাঁটার রাস্তা
পথিকেরা বিষণ্ণতায় ভুগছে না
 
এই যে কবিতাটি লেখা হলো
বিষণ্নতার প্রয়োজন; পাওয়া যায়নি
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)